এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২১ ওভারে এক উইকেটে ১০৬ রান।
পুনেতে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। প্রোটিয়াদের হয়ে ইনিংস উদ্বোধনে নেমেছেন কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন।
.png)
ইনিংসের নবম ওভারে এসে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ধরা পড়েন বাভুমা। ২৪ রানে আউট হয়েছেন তিনি।
এরপর উইকেটে আসেন রাসি ফন ডার ডুসেন। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ডি কক। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরি তুলে নেন কক।
এখন ডি কক ৫০ ও ফন ডার ডুসেন ২৮ রানে অপরাজিত আছেন।