বুধবার পুনেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ডি কক। এক বিশ্বকাপে চার সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।
শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সেঞ্চুরির পর বাংলাদেশ এবং সবশেষ আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন ডি কক। আর তাতেই লংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার পাশে বসেছেন ডি কক। ২০১৫ বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করেছিলে কুমার সাঙ্গাকারা।
.png)
এদিকে আর একটি সেঞ্চুরি হলেই ডি কক ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মার এক আসরে (২০১৯ বিশ্বকাপ) সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরির রেকর্ড। মজার ব্যাপার হচ্ছে, এবারের আগে বিশ্বকাপে ডি ককের শতরানের ইনিংস ছিল না একটিও।
শুধু এখানেই থেমে থাকেননি, এক বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটাও এখন ডি ককের দখলে। এছাড়া প্রথম ব্যাটার হিসেবে চলতি বিশ্বকাপে ৫০০ রানের মাইলফলকে পা রেখেছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।