ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

ইব্রাহিমের ফিফটি, শতরান পেরোলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ৭ নভেম্বর ২০২৩
ইব্রাহিমের ফিফটি, শতরান পেরোলো আফগানিস্তান
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ৩৯তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। যেখানে ব্যাট হাতে অর্ধ শতকের দেখা পেয়েছেন ইব্রাহিম জাদরান। এতে দলীয় শতরান পেরিয়েছে আফগানরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২০.২ ওভারে এক উইকেটে ১০০ রান।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এ দুই ব্যাটার নির্বিঘ্নে ৭.৫ ওভার কাটিয়ে দেন।

তবে অষ্টম ওভারের শেষ বলে হ্যাজেলউড ম্যাজিকে মিচেল স্টার্কের তালুবন্দী হন গুরবাজ। আউট হওয়ার আগে ২১ রান করেন এ আফগান ওপেনার।

পরে বাইশ গজে আসেন রহমত শাহ। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ইব্রাহিম জাদরান। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধ শতক তুলে নেন ইব্রাহিম।

 এখন জাদরান ৫৬ ও রহমত ১৮ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!