ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

ডাচদের বিপক্ষে ইংলিশদের উড়ন্ত শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৩, ৮ নভেম্বর ২০২৩
ডাচদের বিপক্ষে ইংলিশদের উড়ন্ত শুরু
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচে নেদার‌ল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। যেখানে দুই ওপেনার বেয়ারস্টো-মালান জুটিতে উড়ন্ত শুরু পেয়েছে ইংলিশরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩ ওভারে বিনা উইকেটে ২৯ রান।

বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড দলপতি জস বাটলার। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ম্যাচের শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার।

Advertisement

এখন বেয়ারস্টো ৭ ও মালান ২০ রানে অপরাজিত আছেন।

ডাচ বধের মিশনে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। মার্ক উড ও লিয়াম লিভিংস্টোনের পরিবর্তে একাদশে ফিরেছে হ্যারি ব্রুক ও গাস অ্যাটকিনসন। অন্যদিকে সাকিব জুলফিকারের পরিবর্তে ডাচ শিবিরে ফিরেছেন তেজা নিদামানুরু।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দৌদ, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোলেফ ফন ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!