ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আমি স্লগার হতে চাই না: সোহান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২, ১৪ নভেম্বর ২০২৩
আমি স্লগার হতে চাই না: সোহান
নুরুল হাসান সোহান। ছবি- ক্রিকইনফো

জাতীয় দলের জার্সিতে অভিষেক হলেও এখনো নিয়মিত সদস্য হতে পারেননি নুরুল হাসান সোহান। তবে জাতীয় দলে ফিরলে নিজেকে পরিপূর্ণ ব্যাটার হিসেবেই দেখতে চান তিনি। সেই সঙ্গে ২০২৩ বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপও ঘোচাতে চান আগামী বিশ্বকাপে।

ডিপিএলের পর জাতীয় লিগে হাসছে সোহানের ব্যাট। এখন পর্যন্ত ৯ ইনিংসে রান করেছেন ৪৩৫। গড় ৪৮ এর ওপর। সর্বোচ্চ ১৩৪ রান। আর তাতে এক রাউন্ড বাকি থাকতেই রান সংগ্রাহকের তালিকায় দু’নম্বরে আছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

আপাতত জাতীয় দলের বাইরে থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সোহানকে বিবেচনা করছেন নির্বাচকরা। টেস্টের পর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ওয়ানডে ও টি ২০ সিরিজেও কপাল খুলতে পারে তার। তবে এবার আর স্লগার হিসেবে দায়িত্ব চান না।

Advertisement

গণমাধ্যমকে সোহান বলেন, সবচেয়ে বড় কথা আমি স্লগার হতে চাই না। আমি প্রপার ব্যাটার হতে চাই। প্রপার ব্যাটারদের মতোই ব্যাটিং করতে চাই। আমি ঘরোয়াতে যখন ব্যাটিং করি সময় নিয়ে ফিনিশ করা বা এটা একটা প্যাটার্নের মধ্যে থাকে (কি করতে হবে)। দলের প্রয়োজনে আসলে আমি যে কোনো পরিস্থিতিতেই খেলতে প্রস্তুত। 

উইকেটরক্ষক-ব্যাটার সোহান আরো বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপ খেলা আমারও স্বপ্ন। টি-২০ বিশ্বকাপ খেলেছি। ওয়ানডে বিশ্বকাপ খেলিনি। অবশ্যই আশা আছে নিজেকে যেন ওইভাবে গুছিয়ে নিতে পারি। ২০২৭ বিশ্বকাপে যেন থাকতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে পারি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!