লিটন লিখেছেন, ‘আজ সকাল ৯টা ২৭ মিনিটে আমাদের রাজকন্যার আগমনে আমরা ধন্য। মা ও শিশু সুস্থ আছে।’
.png)
বিশ্বকাপ চলাকালে দুই দফায় দেশে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার লিটন দাস। এ নিয়ে সমালোচনায়ও পড়তে হয়েছিল তাকে। স্ত্রী সন্তানসম্ভবা থাকায় তিনি তখন দেশে এসেছিলেন।
বিশ্বকাপযাত্রা শেষ করে আগেভাগেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। এরই মাঝে এ সুখবর পেলেন লিটন কুমার দাস।