ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিজের জাদুঘরে গিয়ে যা দেখলেন রোনালদো (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫১, ২৬ নভেম্বর ২০২৩
নিজের জাদুঘরে গিয়ে যা দেখলেন রোনালদো (ভিডিও)
ছবি- সংগৃহীত

সময় যত গড়াচ্ছে সৌদি ক্লাব আল নাসরে নিজেকে ততই মেলে ধরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মধ্যপ্রাচ্যের দেশে শুরুতে অম্ল-মধুর সময় কাটালেও এখন নাসরের প্রাণ ভোমরা হয়ে উঠেছেন তিনি। 

শুক্রবার রাতে আল-আওয়াল পার্কে সৌদি প্রো লিগে চোখধাঁধানো দুটি গোল করেন রোনালদো। এরপর শনিবার তিনি রিয়াদে ‘সিআরসেভেন সিগনেচার মিউজিয়ামে’ গেছেন। এই জাদুঘরে পর্তুগিজ ফরোয়ার্ডের ক্যারিয়ারের বেশ কিছু স্মরণীয় মুহূর্ত দেখানো হয়েছে। সেখানে গিয়ে ভক্ত-সমর্থকদের সঙ্গে ফুটবল খেলেছেন। তার সেই চিরপরিচিত ‘সিউ’ উদ্‌যাপন করেছেন। 

নিজের জাদুঘরে ভ্রমণের মুহূর্তগুলোর ভিডিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন পর্তুগিজ তারকা রোনালদো। তিনি ভিডিওর ক্যাপশন দিয়েছেন, ‘এই হলো আমার গল্প। মাদেইরা থেকে সৌদি আরব। আমার ‘সিআর সেভেন সিগনেচার মিউজিয়াম’ এখন রিয়াদেও চালু হয়েছে।’ 

Advertisement
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

রোনালদোর জন্মভূমি পর্তুগালের মাদেইরা থেকে পুরো বিশ্বে যে খ্যাতি রয়েছে, এটাই যেন ক্যাপশনে বুঝিয়ে দিয়েছেন তিনি। এর আগে সৌদির রাজকীয় পোশাকে ছবি তুলতে দেখা গেছে রোনালদোকে।

আল-নাসরের হয়ে ২০২৩-২৪ মৌসুমে ১৮ ম্যাচ খেলে রোনালদো করেছেন ১৮ গোল ও ৯ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে সৌদি প্রো লিগে ১৫ গোল করে এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত তিনি। আর সৌদি ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৩৭ ম্যাচে তিনি করেছেন ৩২ গোল এবং ১১ গোলে অ্যাসিস্ট করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!