ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিমের ভবিষ্যৎ নিয়ে যা ভাবছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৩, ১২ ডিসেম্বর ২০২৩
তামিমের ভবিষ্যৎ নিয়ে যা ভাবছে বিসিবি
তামিম ইকবাল

বিশ্বকাপের আগমুহূর্তে জাতীয় দলে ফেরেন তামিম ইকবাল। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে পারফর্ম করেন তিনি। তবে শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হারান দেশসেরা এ ওপেনার।

জাতীয় দলের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই সবশেষ খেলেছিলেন তামিম। এরপর মাঠের খেলায় দেখা যায়নি তাকে। স্বাভাবিকভাবেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে এখন বড় একটা প্রশ্নবোধক চিহ্ন ঝুলছে। আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ভবিষ্যৎ কি?

এর আগে বিসিবি সভাপতি পাপনের সঙ্গে বৈঠক করেন তামিম। এরপর এক সংবাদ সম্মেলন তিনি বলেন, বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরছেন তিনি। তবে জাতীয় দলের হয়ে আর খেলবেন কি-না তা নিশ্চিত করেননি। 

Advertisement

ক্রিকেটের মাঠে না ফিরলেও আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন তামিম। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, দ্রুতই ফের কমেন্ট্রি বক্সে তাকে দেখা যাবে। এই সকল ঘটনাই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা আরো বাড়িয়েছে।

এমন অবস্থায় মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, তামিমের কাছেই জানা যাবে তার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে পরিকল্পনা।

তিনি আরো বলেন, ‘আমরা হয়ত জানুয়ারি মাসের মধ্যেই জানতে পারব। তার মানে এটা আরো ১০-১৫ দিন পরের ব্যাপার। ফিউচারে তার কি কমিটমেন্ট, তার কোনো প্ল্যান আছে কি-না, এগুলোও জানতে হবে। এগুলো জানার ওপরেই নির্ভর করছে, আমরা তাকে কীভাবে চুক্তিতে আনব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!