তারা হলেন- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই তিনজন পেসারের মধ্যে একজনের ওপর নজর রেখেছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।
আসন্ন আইপিএলের দলকে ঢেলে সাজাতে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা। নিলাম থেকে চার জন বিদেশিসহ মোট ১২ ক্রিকেটারকে কিনতে পারবে দুইবারের চ্যাম্পিয়নরা।
.png)
জানা গেছে, এরই মধ্যে কেকেআর কর্তৃপক্ষ বেশ কয়েকজন ক্রিকেটারের নাম চূড়ান্ত করে ফেলেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, এই তালিকায় আছে বাংলাদেশের তাসকিনের নামটাও।
সবশেষ ২০১৪ সালে আইপিএল শিরোপা ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই শিরোপা বঞ্চিত ফ্র্যাঞ্চাইজিটি। সাফল্যের খোঁজে মরিয়া কলকাতা এবার মূলত পেস বোলিং অ্যাটাকের দিকেই বেশি নজর রাখছে। আগেরবার দলে থাকা একাধিক পেসারকে এরই মাঝে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। এ অবস্থায় তাই পেসারদের দিকেই নজর কলকাতার।
জানা গেছে, এখন পর্যন্ত আটজন ক্রিকেটারের দিকে নজর রয়েছে কলকাতার। তালিকায় রয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার। আবার বিশ্বকাপে খুব বেশি সুযোগ না পাওয়া খেলোয়াড়কেও নিজেদের নজরে রেখেছে কলকাতা। বাংলাদেশের তিন পেসারের মধ্যে তাদের আস্থা তাসকিনের ওপর।
এর আগেও আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। অ্যালান ডোনাল্ডের অধীনে নিজেকে তিনি ফিরে পেয়েছেন নতুন করে। লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে তার আলোচনা বহুদূর গড়িয়েছিল। তবে সেটা আলোর মুখ দেখেনি। দেশের জার্সিতে খেলার জন্য আইপিএলকে ফিরিয়ে দেন তিনি। তবে এবার হয়ত কলকাতা শিবিরে দেখা মিলতে পারে বাংলাদেশি এই তারকার।