ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইপিএল নিলাম

মুস্তাফিজের দাম আকাশছোঁয়া, তাসকিন-শরিফুলের যত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২৭, ১২ ডিসেম্বর ২০২৩
মুস্তাফিজের দাম আকাশছোঁয়া, তাসকিন-শরিফুলের যত
ছবি- ডেইলি বাংলাদেশ

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। যেখানে নাম দিয়েছিলেন ছয় বাংলাদেশি ক্রিকেটার। এ তালিকায় ছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও হাসান মাহমুদ। 

সোমবার আইপিএলের চূড়ান্ত নিলামের তালিকায় থাকা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। যেখানে ছয় বাংলাদেশির মধ্যে সুযোগ পেয়েছেন ৩ জন।  

চূড়ান্ত নিলামে জায়গা পাওয়া বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজের। তার ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা। বাংলাদেশের বাঁহাতি পেসারের পরেই আছেন তাসকিন। তার ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি (প্রায় বাংলাদেশি ১ কোটি টাকা)। শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি (বাংলাদেশি ৬৬ লাখ টাকা)। 

Advertisement

এছাড়া আইপিএলের ড্রাফটের চূড়ান্ত তালিকায় থাকা ৩৩৩ ক্রিকেটারকে ১৯ ডিসেম্বর দুবাইয়ে তোলা হবে আইপিএলের মিনি নিলামে, যার মধ্যে ২১৪ ক্রিকেটার ভারতের আর বিদেশি ক্রিকেটার ১১৯। 

এর আগে সাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজুর রহমান—তিন বাংলাদেশি ক্রিকেটারকে নিলামের আগে ছেড়ে দিয়েছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো। যেখানে সাকিব ও লিটন ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলে আর দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজ খেলছেন গত কয়েক বছর ধরে। সাকিব ও লিটন—বাংলাদেশের এই দুই ক্রিকেটারের কারোরই ড্রাফটে নাম ছিল না।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!