ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় তাসকিনসহ যারা আছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:০৫, ১১ ডিসেম্বর ২০২৩
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় তাসকিনসহ যারা আছেন
তাসকিন আহমেদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলাম আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তার আগে এই মিনি নিলামের জন্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে বাংলাদেশের ৩ ক্রিকেটার জায়গা পেয়েছেন।

বাংলাদেশ থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া তিন জনের সবাই পেসার। এর আগে আইপিএল খেলা মুস্তাফিজুর রহমানের সঙ্গে সেই তালিকায় রয়েছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। 

নিলামের প্রাথমিক তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুুদও ছিলেন। তবে চূড়ান্ত তালিকায় এই তিনজনের জায়গা হয়নি।

Advertisement

চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি দাম মুস্তাফিজের। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। তাসকিনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

আইপিএল নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১ হাজার ১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার।

এদিকে গত আসরে দল পাওয়া দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও লিটন দাসের কেউই এবার নাম জমা দেননি। আর মুস্তাফিজ গত আসরে দিল্লির হয়ে খেললেও নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!