ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনুশীলনে ফিরেছেন রিয়াদ-তাসকিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫০, ১৩ ডিসেম্বর ২০২৩
অনুশীলনে ফিরেছেন রিয়াদ-তাসকিন
ছবি- ডেইলি বাংলাদেশ

ইনজুরির কারণে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ছিলেন তাসকিন আহমেদ। তবে নিজেকে ফিট করে তুলতে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে মাঠে নেমেছেন তিনি।

এই মুহূর্তে তাসকিন অনুশীলন চালিয়ে যাচ্ছেন। যদিও পুরোদমে অনুশীলনের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তাকে। মঙ্গলবার প্রথমবারের মতো বোলিং শুরু করেন তাসকিন। জানা গেছে, বিপিএলের আগেই পুরোপুরি তৈরি হয়ে যাবেন তিনি।

এদিকে তাসকিনের মতো স্বল্প অনুশীলন করেছেন সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদও। বিসিবির মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, বিপিএলের আগে ফিট হবেন তিনিও।

Advertisement

অনুশীলনের সময়ে তাসকিনের সঙ্গে ছিলেন বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি। তবে পুরোদমে বল করতে আরো সপ্তাহ খানেকের মতো সময় লাগবে তাসকিনের। তার ইনজুরির ধরন এমন, যেটি সার্জারি ছাড়া যা পুরোপুরি সারা কঠিন। তবে সার্জারি করলে ছিটকে যেতে হবে অন্তত মাস খানেকের জন্য। 

সামনে আছে টি-২০ বিশ্বকাপ। তাই আপাতত আর সার্জারি নয়। বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়েই মাঠে নামতে মুখিয়ে তাসকিন। সুখবর আছে তাসকিনের মতো ইনজুরিতে নিউজিল্যান্ড সিরিজে থেকে ছিটকে পড়া রিয়াদের জন্যও। দ্রুতই উন্নতি হচ্ছে তার। দু’একদিনের মধ্যেই শুরু করবেন ব্যাটিং অনুশীলন।

তবে রিয়াদের কাছে আপাতত বড় চ্যালেঞ্জ নিজেকে ফুলফিট করা। তার ইনজুরিটা মূলত বাঁ কাঁধে। যেহেতু এ হাত দিয়ে রিয়াদ বল কিংবা থ্রো করেন না, তাই খুব একটা দুশ্চিন্তা নেই। 

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, অন্যকাঁধের সঙ্গে তুলনা করলে রিয়াদের এই কাঁধ ৭০ শতাংশ ঠিক। তাই গ্রিন সিগন্যাল মিলেছে বিসিবির মেডিকেল বিভাগের কাছ থেকে। মিলেছে পুরোদস্তুর ব্যাটিং করার অনুমতিও।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!