তবে আবরার আহমেদের খেলা নিয়ে হয়তো আশায় ছিলেন পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। কিন্তু মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরুর দুই দিন আগে এল এই স্পিনারকে হারানোর দু:সংবাদও।
পায়ের ব্যথার জন্য পার্থে প্রথম টেস্টেও খেলতে পারেনিন আবরার আহমেদ। মেলবোর্নে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টেও তাঁকে না পাওয়ার দু:সংবাদ দিয়ে পিসিবি জানায়,‘ চোটের অবস্থা এবং টেস্ট ম্যাচে একজন স্পিনারের চাপ বিবেচনায় নিলে আবার এখনও পুরোপুরি তৈরি নয়।
.png)
এবং দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না ওকে। ডিসেম্বরের ২৫ তারিখে প্রাথমিক ফিটনেস পরীক্ষা হবে ওর। এরপরই জানা যাবে কখন খেলার ফিরতে পারবে আবরার।’ এর আগে পেসার খুররম শাহজাদ ছিটকে গেছেন সিরিজ থেকে।
পার্থে অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন খুররম। কিন্তু বুকে ও তলপেটে চোটে কারণে পরের দুই টেস্টে আর খেলা হচ্ছে না তাঁর। পাকিস্তান দলের বোলিং আক্রমণ তাতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। চোটের কারণে লম্বা সময় দলে নেই নাসিম শাহ। বিকল্প হিসাবে মোহাম্মদ নওয়াজকে অস্ট্রেলিয়ার পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।