গত জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান ফারজানা। যা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবেও প্রথম। এর মাস পাঁচেক পর দেশের বাইরে আরেকটি অর্জন এই ব্যাটারের।
আগেরটা ছিল নিজ দেশে, এবার বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে দেশের বাইরে ওয়ানডে সেঞ্চুরি করেন ফারজানা। ইতিহাস গড়া ফারজানা ব্যাট হাতে আরো কিছু অর্জনের মালিক হয়ে শেষ করলেন ২০২৩ সাল।
.png)
৩০ বছর বয়সী ফারাজানা বলেন, ‘আমি খুব বড় লক্ষ্য তৈরি করিনি। আমি এমন একটা জায়গা তৈরি করে যেতে চাই যেন আমি না থাকলেও সবাই আমাকে মিস করে, আমার কথা বলে, আমার নাম নেয়। সবার মুখে মুখে যেন আমার নাম থাকে।’
এ বছর ওয়ানডেতে ৪৩৬ রান করেছেন ফারজানা। নির্দিষ্ট এক বছরে বাংলাদেশের আর কোনো নারী ক্রিকেটার আড়াই শ রান ছাড়াতে পারেননি। তিনি এবার ব্যক্তিগত লক্ষ্য ভুলে দলীয় অর্জনে প্রাধান্য দিচ্ছেন, ‘২০২৫ সালের মধ্যে বাংলাদেশকে সেরা ৪ দলের মধ্যে দেখতে চাই।’