ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পন্টিংয়ের যে রেকর্ডটি ভাঙতে পারবেন না ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩১, ২৬ ডিসেম্বর ২০২৩
পন্টিংয়ের যে রেকর্ডটি ভাঙতে পারবেন না ওয়ার্নার
ছবি- সংগৃহীত

মর্যাদাপূর্ণ টেস্টে সংস্করণে ডেভিড ওয়ার্নারের বিদায়ের সুর বেজে উঠেছে। চলমান পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ শেষেই ক্রিকেটের রাজকীয় ফরম্যাটকে বিদায় বলবেন তিনি। তবে বিদায়ী সিরিজে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। বিশেষ করে রিকি পন্টিংয়ের সঙ্গে তার চলছে রেকর্ড ভাঙা-গড়ার মধুর এক প্রতিযোগিতা। যেখানে একটা রেকর্ড ভাঙা ওয়ার্নারের জন্য হবে বেশ কঠিন।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। প্রথম ইনিংসে ২১১ বলে ১৬৪ রানের ইনিংসটি তার টেস্টের ২৬তম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতেই ওয়ার্নার ছাড়িয়ে গেছেন পন্টিংকে। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটা ওয়ার্নারের ষষ্ঠ সেঞ্চুরি। সেইসঙ্গে ৮ হাজার ৬৫১ রান করে টেস্টে অস্ট্রেলিয়ার পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন এ বাঁ-হাতি ব্যাটার।

সিরিজের দ্বিতীয় টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ৮৩ বলে ৩৮ রানের ইনিংস খেলে ওয়ার্নার অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন। এখন পর্যন্ত ৩৭১ ম্যাচে ৪৬০ ইনিংস ব্যাটিং করা ওয়ার্নারের তিন সংস্করণ মিলে রান এখন ১৮ হাজার ৫১৫। অন্যদিকে, ২৭ হাজার ৩৬৮ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক পন্টিং। এই তালিকায় ৩ নম্বরে থাকা স্টিভ ওয়াহর রান ১৮ হাজার ৪৯৬।

Advertisement

পন্টিং, ওয়াহ—দুজনেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেক দিন আগে। তবে বাস্তবতা বিবেচনায় পন্টিংয়ের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙা ওয়ার্নারের জন্য ‘বেশ কঠিন’। বলা চলে ‘অসম্ভবও’। টেস্টে সর্বোচ্চ ৩ ইনিংস খেলার সুযোগ রয়েছেন ওয়ার্নার। মেলবোর্নে দ্বিতীয় ইনিংস ও সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টের দুই ইনিংস। 

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ রানসংগ্রাহক:

রিকি পন্টিং: ২৭৩৬৮ 
ডেভিড ওয়ার্নার: ১৮৫১৫ 
স্টিভ ওয়াহ: ১৮৪৯৬ 
অ্যালান বোর্ডার: ১৭৬৯৮ 
মাইকেল ক্লার্ক: ১৭১১২

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!