ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভালো খেলতে প্রস্তুত শান্তরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৪, ২৬ ডিসেম্বর ২০২৩
ভালো খেলতে প্রস্তুত শান্তরা
নাজমুল হোসেন শান্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। তবে ওয়ানডের আক্ষেপ পেছনে ঠেলে টি-২০ সিরিজে চোখ টিম টাইগার্সের। সীমিত ওভারের সিরিজটিতে ভালো ক্রিকেট খেলতে প্রস্তত বলে জানিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।

বুধবার থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। তার আগের দিন দুই দলের অধিনায়ক ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা সারলেন সমুদ্রপাড়ে। হক’স বের সৈকতে ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনও হল সেখানে। 

টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, ভালো ক্রিকেট উপহার দিতে প্রস্তুত তার দল।

Advertisement

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হারে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে কিউইদের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। 

টি-২০ সিরিজে ভালো করতে মুখিয়ে থাকার কথা জানিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় খুব ভালো একটা সুযোগ। সবাই মুখিয়ে আছে এই সিরিজটা খেলার জন্য। দল হিসেবে খুব ভালো প্রস্তুতি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘টি-২০ দলের কিছু খেলোয়াড় আগেই চলে এসেছে ও ঠিকমতো প্রস্তুতি নিয়েছে। তাই আশা করছি যে সবাই কালকে একসাথে হয়ে খুব ভালো একটা ম্যাচ খেলবে।’

টাইগার দলপতির কথায়, ‘সবাই এক সাথে দলগতভাবে খেলা, যেটা খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কোনো কিছু আশা করি না। আমরা যেমন তেমনটাই করার চেষ্টা করব। আমার মনে হয় সবাই সেটিই করার জন্য প্রস্তুত।’

কাল তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর মাঠে গড়াবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!