প্রথম টেস্টে এগিয়ে থেকেও একটা ধাক্কা খেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এদিন বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। এতে সেঞ্চুরিয়ান টেস্টের বাকি অংশে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ম্যাচের বয়স তখন ২০ ওভার। এসময়ই ইনজুরিতে পড়েন তিনি। মাঠ ছেড়ে যাওয়ার পর তার ব্যথাযুক্ত স্থানে স্ক্যান করানো হয়েছে। বুধবার স্ক্যান রিপোর্ট পাওয়ার পর জানা যাবে প্রোটিয়া অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার গুরুত্বপূর্ণ এই টেস্টে খেলতে পারবেন কিনা।
.png)
বাভুমা খেলার জন্য ফিট না হলে সেঞ্চুরিয়ান টেস্টে এক ব্যাটার কম নিয়ে খেলতে হবে প্রোটিয়াদের।
আগামী ৩ জানুয়ারি কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও ভারত সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে। হ্যামস্ট্রিং ইনজুরিতে সেঞ্চুরিয়ান টেস্টের বাকি অংশ মিস করলে দ্বিতীয় ও শেষ ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হতে পারে।