ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট না হলে টেস্ট ক্রিকেট থাকবে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৯, ৫ জানুয়ারি ২০২৪
‘ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট না হলে টেস্ট ক্রিকেট থাকবে না’
ছবি- সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে সফর করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সফরটিতে স্বাগতিক কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা। 

আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে ঘিরে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। যেখানে দলের অর্ধেক অর্থাৎ ৭ জনই অভিষেকের অপেক্ষায়। আর বাকি ৩ জন সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেট খেলেছে।

এদিকে নিউজিল্যান্ড সফরকে ঘিরে নতুন মুখ নিয়ে স্কোয়াড ঘোষণা করায় কঠোর সমালোচনার মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর এসএ২০ টুর্নামেন্টের সঙ্গে টেস্ট সিরিজের শিডিউল সাংঘর্ষিক হয়ে যাওয়ার কারণে বড় তারকা ক্রিকেটারদের কেউই কিউইদের বিপক্ষে সিরিজে খেলবে যাবেন না।

Advertisement

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে প্রথম সারির কয়েকটি দেশের ক্রিকেট তারকারা মনে করছেন, দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকার এমন সিদ্ধান্তের কারণে হুমকিতে পড়ছে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ।

এবার সেই সমালোচনার জবার দিয়েছেন প্রোটিয়া কোচ শুকরি কনরাড। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেশের বাইরের সবাই যেভাবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়ে সমালোচনাকে আমি পছন্দ করি। আমাদের বাধ্য হতে হয়েছে। সবাই বোঝে এসএ২০ (দেশটির প্রধান ফ্র্যাঞ্চাইজি) হতে হবে, এটা স্থানীয় ক্রিকেটের প্রাণ। এটা না হলে আমাদের টেস্ট ক্রিকেট থাকবে না।’

তিনি আরো বলেন, ‘দক্ষিণ আফ্রিকা এখনো নিউজিল্যান্ডে যাচ্ছে। আমরা একই জাতীয় সঙ্গীত গাই এবং একই জাতীয় দলের ব্লেজার পরি। আমরা যদি ড্র বা একটি ম্যাচ জিতে ফিরে আসতে পারি, সেটা হবে আমাদের জন্য বিশাল অর্জন।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!