ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হ্যাজেলউডের তোপে ধবলধোলাইয়ের শঙ্কায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০১, ৫ জানুয়ারি ২০২৪
হ্যাজেলউডের তোপে ধবলধোলাইয়ের শঙ্কায় পাকিস্তান
ছবি- সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। সিডনিতে অজিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আশা দেখালেও তৃতীয় দিনে খেই হারিয়েছে সফরকারীরা। এতে স্বাগতিকদের কাছে ধবলধোলাইয়ের শঙ্কায় পড়েছে পাকিস্তান।

এবারের অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় যেন বেশ সাধারণ ব্যাপার হয়ে গেছে। পার্থ থেকে সিডনি-ভেন্যু বদলালেও হঠাৎ ধসে পাকিস্তান খেই হারাচ্ছে নিয়মিত। এরই মধ্যে সফরকারীরা সিরিজের প্রথম দুই টেস্ট হেরে গেছে। সিডনিতে এবার তৃতীয় টেস্ট জিতে ধবলধোলাই এড়ানোর সম্ভাবনা অনেকটাই শেষ মেন ইন গ্রিনদের।

তৃতীয় দিনের শেষ বেলায় দুই ওভার বাকি থাকতে বোলিংয়ে আক্রমণে পরিবর্তন আনেন অজি দলপতি প্যাট কামিন্স। বল তুলে দেন জশ হ্যাজেলউডের হাতে। সেই ওভারে কোনো রান না দিয়েই তিন উইকেট শিকার করেন তিনি। ভেঙে দেন পাকিস্তান ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড। বড় লিডের স্বপ্ন দেখা সফরকারীরা এখন ধবলধোলাইয়ের শঙ্কায়।

Advertisement

দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ৬৮ রান করেছে পাকিস্তান। লিড জমা করেছে ৮২ রানের। মোহাম্মদ রিজওয়ান ৬ ও আমের জামাল অপরাজিত আছেন ০ রানে। 

সিডনিতে এর আগে প্রথম ইনিংসে ২ উইকেটে ১১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে মার্নাস লাবুশেনে ও স্টিভেন স্মিথের জুটি এনে দেয় ৭৯ রান।  পরপর দুই ওভারে দুই ব্যাটারকেই সাজঘরের পথ দেখায় পাকিস্তান। 

লাবুশেনে ৬০ ও স্মিথ ফেরেন ৩৮ রান করে। ট্রাভিস হেডও (১০) বেশিক্ষণ টেকেননি। তবে ষষ্ঠ উইকেটে ৮৪ রানের জুটি বাঁধেন মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি। ৩৮ রান করা ক্যারিকে ফিরিয়ে তা ভাঙেন সাজিদ খান। 

এরপর আমের জামালের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ২৯৯ রানে গুটিয়ে ১৪ রানের লিড নেয় পাকিস্তান। ৬৯ রান খরচে ৬ উইকেট নেন ডানহাতি এই পেসার। এছাড়া ৫৪ রান করেন মার্শ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!