বড় শাস্তি পেল ব্রাজিল-আর্জেন্টিনা
ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মাঠে তো বটেই, খেলোয়াড়দের ছাপিয়ে সেই রেশ গিয়ে পড়ে সমর্থকদের ওপর। আর তাতেই মাঝে মাঝে সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত ঘটনার।
গত বছরের নভেম্বরে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। মূলত, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। আর এ ম্যাচেই স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও পুলিশের মাঝে ঘটে যায় হাতাহাতির ঘটনা। সেই ঘটনার রেশ ধরে ফিফার শাস্তি থেকে রেহাই পায়নি কেউই।
লাতিন আমেরিকার দুই দেশকে অবশ্য ভিন্ন ভিন্ন উপায়ে শাস্তি দিয়েছে ফিফা। মারাকানার সেই ঘটনা নিয়ে তদন্ত করার কথা জানিয়েছিল সংস্থাটি। তাতে আর্জেন্টিনার আরো বড় কিছু খুঁত ধরা পড়েছে। যার কারণে বেশ বড় রকমের শাস্তিই পেতে হচ্ছে লিওনেল মেসিদের। সে তুলনায় কিছুটা অল্পেই পার পেয়ে যাচ্ছে ব্রাজিল।
.png)
FIFA fined Brazil 50,000 Swiss francs ($59,000) for “failure to ensure that law and order are maintained” in Maracana. Argentina was fined 20,000 Swiss francshttps://t.co/XMXxfxVXCI
— HT Sports (@HTSportsNews) January 11, 2024
গুঞ্জন ছিল, দায় প্রমাণিত হলে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের পয়েন্ট কর্তন, আর্থিক জরিমানা অথবা ফাঁকা গ্যালারির সামনে খেলার শাস্তি হতে পারে। আর আর্জেন্টিনার থাকবে জরিমানা। দীর্ঘ তদন্ত শেষে গত রাতে এসেছে শাস্তির ঘোষণা। তবে, এতে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার তদন্ত সাপেক্ষে, মারাকানা কাণ্ডের জন্য ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাঁ ( বাংলাদেশি মুদ্রায় ৬৪ লাখ ৩৬ হাজার টাকা) ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ২০ হাজার সুইস ফ্রাঁ (২৫ লাখ ৭৪ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। স্টেডিয়ামের আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় বেশি শাস্তি হয়েছে ব্রাজিলের।