ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২৪

শামার জাদুতে ২৭ বছরের আক্ষেপ ঘুচলো উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ২৮ জানুয়ারি ২০২৪
শামার জাদুতে ২৭ বছরের আক্ষেপ ঘুচলো উইন্ডিজের
ছবি- সংগৃহীত

অ্যাডিলেড টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্রিসবেন টেস্টের শুরুটা ভালো করলেও বড় ইনিংস করতে পারেনি সফরকারী ব্যাটাররা। এতে প্রথম ইনিংসে লিড পেলেও স্বাগতিক অস্ট্রেলিয়ারকে ২১৬ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি ক্রেইগ ব্র্যাথওয়েটের দল।

উইন্ডিজের দেওয়া সেই লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ৬০ রানে তৃতীয় দিন শেষ করে। তবে চতুর্থ দিনে ব্রিসবেনে রোমাঞ্চকর টেস্টে ক্যারিবীয় তারকা সামার জোসেফের বোলিং তোপে ২০৭ রানে গুটিয়ে যায় অজিরা। এতে ৮ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ করেছে ১-১ ড্র।

ব্রিসবেনে দিবারাত্রির ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ সহজেই হেরে যাবে বলে মনে করেছিলেন অনেকেই। প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। কিন্তু কেমার রোচ আর আলজারি জোসেফের অসাধারণ বোলিংয়ের পর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৮৯ রান তুলে।

Advertisement

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় মাত্র ১৯৩ রানে, অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২১৬। ২ উইকেটে ৬০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করা স্বাগতিকরা জয়ের পথেই ছিল। কিন্তু আজ চতুর্থ দিনে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে জোসেফ পাশার দান পাল্টে দেন।

আর এতে ১৯৯৭ সালেরর পর জোসেফের বোলিংয়ের অনন্য প্রদর্শনীতে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট ম্যাচে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ। 

আগের দিন ব্যাটিংয়ের সময় ডান পায়ের আঙুলে চোট যার বোলিং করাই অনিশ্চিত ছিল, সেই শামার জোসেফ ৬৮ রানে নিয়েছেন ৭ উইকেট। অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি তুলে নিয়ে টেস্ট ম্যাচ শেষও করে দিয়েছেন তিনি। এতে ৮ রানের জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের ১-১ ড্র করল উইন্ডিজ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!