ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

টাইগারদের আগুনে বোলিংয়ে ধুঁকছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২৪
টাইগারদের আগুনে বোলিংয়ে ধুঁকছে পাকিস্তান
ফাইল ছবি

যুব বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান যুবারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৬.২ ওভারে ছয় উইকেটে ৮৭ রান।

শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাহফুজুর রহমান রাব্বি। এতে আগে ব্যাটিং করছে পাকিস্তান।

Advertisement

দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শামিল হোসেন ও শাহজাইব খান। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা দুজন। এভাবে ৮ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেয় এ জুটি।

ম্যাচের নবম ওভারে এ জুটিতে আঘাত হানেন রোহানাত দৌল্লাহ বর্ষণ। ওভারের চতুর্থ বলে শামিলের স্টাম্প উপড়ে ফেলেন তিনি। আউট হওয়ার আগে ১৯ করেন এ ব্যাটার।

পরে ক্রিজে আসেন আজান আওয়াস। তবে উইকেটে থিতু হওয়ার আগেই তাকে সাজঘরের পথ দেখান বর্ষণ। এরপর ক্রিজে আসেন পাকিস্তানের অধিনায়ক সাঈদ বেগ। দুর্দান্ত থ্রোতে তাকে রান আউট করেন আরিফুল ইসলাম।

সাঈদের বিদায়ের পরেই উইকেট বিলিয়ে দেন পাকিস্তান ওপেনার শাহজাইব খান (২৬)। ব্যাট হাতে ব্যর্থ  হয়েছেন হারুণ রশীদও (৭)। 

দলীয় শতরানের আগেই ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাবর-রিজওয়ানের উত্তরসূরীরা। তবে আসফান্দকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মিনহাজ। আসফান্দ ৪ ও মিনহাজ ৮ রানে ব্যাটিং করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!