ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

টসের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারত মাঠে না এলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৪, ৮ ফেব্রুয়ারি ২০২৪
টসের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারত মাঠে না এলে চ্যাম্পিয়ন বাংলাদেশ
ছবি- সংগৃহীত

নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানেও বাংলাদেশ ও ভারতের হাড্ডাহাড্ডি লড়াই। টাইব্রেকার শেষ হয় ৫-৫ গোলে। তারপর সাডেনডেথ। সেখানেও ফল ১১-১১।

টাইব্রেকারেও গোলের সমতার পর টসের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। প্রথমিকভাবে সিদ্ধান্ত মেনে টসে যায় দুই দল। তবে টসের মাধ্যমে সিদ্ধান্ত আসার পর মেনে নেয়নি স্বাগতিক দল। তারা সাফের অফিসিয়াল নিয়মের কথা তুলে ধরে ম্যাচ কমিশনারের কাছে। তাতে সিদ্ধান্ত বদলান কমিশনার।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, সাডেন ডেথ চলবে। তাই শ্রীলংকার ম্যাচ কমিশনার ডি সিলভা ডিলান সাফ ও অন্যদের সাথে আলোচনার পর পুনরায় সাডেন ডেথের কথা বলেন। এতে ভারত আপত্তি জানায়।

Advertisement

ভারত সেই প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়ে। রেফারি ৩০ মিনিট অপেক্ষা করছে। বাইলজ অনুযায়ী এখন ভারত মাঠে না ফিরলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার কথা।

১১-১১ সমতা হওয়ার পর রেফারি ও সহকারী রেফারি খানিকটা দ্বিধান্বিত ছিলেন। ম্যাচ কমিশনার টাচলাইনের কাছাকাছি এসে রেফারিদের ডাকেন। তখন টসের কথা বলেন। দুই দল টসে যায়। সেই টসে ভারত জিতে। 

সাফের ফুটবলে এ রকম ঘটনা আর ঘটেনি৷ বাংলাদেশের ফুটবলে এমন ঘটনা ছিল। সেখানে দুই দল মিলে ২০ এর অধিক শট নিয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!