এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ১২.১ ওভারে এক উইকেটে ১০২ রান।
এমন সমীকরণের ম্যাচে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা দলপতি তাসকিন আহমেদ। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামে চাতুরাঙ্গা ডি সিলভা ও মোহাম্মদ নাঈম। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা।
.png)
ম্যাচের চতুর্থ ওভারে এ জুটিতে আঘাত হানেন আলিস ইসলাম। এতে ১২ রানেই প্যাভিলিয়নে ফেরেন চাতুরাঙ্গা। পরে ক্রিজে আসেন সাইফ হাসান। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন নাঈম।
এখন নাঈম ৫০ ও সাইফ ৩৪ রানে ব্যাটিং করছেন।
ঢাকা একাদশ: তাসকিন আহমেদ (অধিনায়ক), সাইফ হাসান, আরাফাত সানি, মোহাম্মদ নাঈম, তাহজিবুল ইসলাম, মেহরব হাসান, চাতুরাঙ্গা ডি সিলভা, মোহাম্মদ ইরফান, আলেক্স রস ও আন্দ্রে ম্যাককার্থি।
কুমিল্লা একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, আলিস ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাইমন রেইফার, উইল জ্যাকস, ব্রুকর ডেভিড ও ম্যাথিউ ফর্ড।