ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

বিপিএল মাতাতে আসছেন ‘কিলার মিলার’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
বিপিএল মাতাতে আসছেন ‘কিলার মিলার’
ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শেষ পর্যায়ে। সবমিলিয়ে এবারের টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র ১০ ম্যাচ। এই সময়ের মধ্যেই  বিদেশি তারকা ক্রিকেটার কেনার লড়াইয়ে নেমেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষ করে শেষ চারে যাওয়ার লড়াইয়ে থাকা তিন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল বড় ক্রিকেটার কেনায় মন দিয়েছে। 

এরই মধ্যে কুমিল্লা শিবিরে যোগ দিয়েছেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। তাদের সঙ্গে কুমিল্লা আগেই চুক্তি করে রেখেছিল। শনিবার চট্টগ্রামে দলের ক্যাম্পে যোগ দেন তারা। রংপুর রাইডার্সে দক্ষিণ আফ্রিকার রেজা হেনড্রিকস ও ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন কিংরা যোগ দিয়েছেন।

ফরচুন বরিশাল ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্সকে কিনেছে। এবার বরিশালের শিবিরে যোগ দিচ্ছেন ‘কিলার মিলার’ খ্যাত প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। 

Advertisement

দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার। ছবি- সংগৃহীতজানা গেছে, বাংলাদেশে এসে আগামী ২১ ফেব্রুয়ারি বরিশালের ক্যাম্পে যোগ দেবেন মিলার। সব ঠিক থাকলে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্লে অফ ম্যাচ খেলবেন মিলার। ফরচুন বরিশাল বিষয়টি নিশ্চিত করেছে। 

বরিশাল ১৯ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে এবং ২১ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে। ঐ দুই ম্যাচের একটিতে জিতলেও শেষ চারের সমীকরণে এগিয়ে থাকবে তারা। তবে দুই ম্যাচেই হারলে প্লে অফের পথ কঠিন হয়ে পড়বে। বরিশাল শেষ চারে গেলে ম্যাচ খেলার সুযোগ পাবেন ডেভিড মিলার। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!