চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলের ৩৭তম ম্যাচে মুখোমুখি কুমিল্লা-সিলেট। ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করেছে মোহাম্মদ মিথুনের দল। এতে কুমিল্লার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৮ রান।
লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় কুমিল্লা। দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে আসেন তাওহীদ হৃদয়। ম্যাচের চতুর্থ ওভারের প্রথম বলেই সানজামুলকে লং অনের ওপর দিয়ে বিশাল একটি ছক্কা হাঁকান তিনি।
.png)
এর মধ্য দিয়ে এবারের চলমান আসরে সর্বোচ্চ ২০টি ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের দখলে নেন হৃদয়। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে এ কীর্তি গড়েছেন তিনি।
১৭টি ছক্কা নিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দুর্দান্ত ঢাকার আলেক্স রস। যদিও তার দল সবার আগে বিপিএল থেকে বিদায় নিয়েছে।
এছাড়া ৯ ম্যাচে ১৬টি ছয় মেরে তালিকার তিনে আছেন খুলনা টাইগার্সের এভিন লুইস। ১৪ ছক্কা নিয়ে মোহাম্মদ নাঈম চতুর্থ এবং তার চেয়ে একটি কম ছক্কা হাঁকিয়ে পঞ্চম স্থানে আছেন রংপুরের সাকিব আল হাসান।