ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পেনাল্টি থেকে সর্বোচ্চ গোল পর্তুগিজ তারকার, মেসি কোথায়?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৫, ১০ মার্চ ২০২৪
পেনাল্টি থেকে সর্বোচ্চ গোল পর্তুগিজ তারকার, মেসি কোথায়?
ছবি কোলাজ- ডেইলি বাংলাদেশ

ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে পাত্তাই পায়নি ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে গিয়ে ৩-১ ব্যবধানে হেরেছে রেড ডেভিলসরা। যদিও প্রিমিয়ার লিগে নিজেদের পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে এরিক টেন হাগের শিষ্যরা।

গত রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। যেখানে প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের দুটি গোলই হয়েছে পেনাল্টি স্পট থেকে। এই জয়ে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ছয়ে আছে রেড ডেভিলসরা। 

এদিন ম্যাচের ১২তম মিনিটেই পেনাল্টি থেকে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। ২৪তম মিনিট পর আরেকটি পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। দলকে এগিয়ে দেওয়া পেনাল্টি গোলে নতুন রেকর্ড গড়েছেন ব্রুনো। পেনাল্টি স্পট থেকে ইউনাইটেডের পক্ষে সর্বোচ্চ ২৯ গোল এখন তার। 

Advertisement

২৯ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার এ রেকর্ডে টপকে গেলেন রুদ ফন নিস্তলরয়কে। রেড ডেভিলসদের জার্সিতে পেনাল্টি থেকে ২৮টি গোল করেছিলেন সাবেক ডাচ ফরোয়ার্ড। এ তালিকার পরের তিন স্থানে ওয়েইন রুনি (২৭), ক্রিস্টিয়ানো রোনালদো (২১) ও এরিক ক্যান্টোনা। 

এ তো শুধু ইউনাইটেডের হিসেব। সব মিলিয়ে শীর্ষ পাঁচ লিগের মধ্যে ২১ শতকে পেনাল্টি স্পট কিকে সবচেয়ে বেশি সফল কে? উত্তর—রোনালদো। ফুটবল পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসেবে, পর্তুগিজ উইঙ্গার সব প্রতিযোগিতা মিলিয়ে পেনাল্টি স্পট থেকে গোল করেছেন ১১৪টি। 

এ তালিকায় দুইয়ে রোমা কিংবদন্তি ইতালির ফ্রান্সেসকো টট্টি—৭৫। তালিকায় তিনে থাকা লিওনেল মেসিও পেনাল্টি স্পট থেকে সমান ৭৫টি গোল করেছেন। পরের দুই স্থানে জ্লাতান ইব্রাহিমোভিচ (৬৪) ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (৫০)। ছয়ে থাকা এডিনসন কাভানি এই সংখ্যা—৪৮।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!