ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের পরিবর্তে আরেক পেসারকে নিলো টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫০, ১৭ মার্চ ২০২৪
সাকিবের পরিবর্তে আরেক পেসারকে নিলো টাইগাররা
ছবি- সংগৃহীত

ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে বাংলাদেশ দলে ফেরানো হয়েছে আরেক পেসার হাসান মাহমুদকে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি সেখানে দেওয়া হয়েছে তানজিমের চোট পাওয়ার খবর।

সবশেষ গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে সীমিত ওভারের সিরিজে খেলার পর দলে জায়গা হারিয়েছিলেন হাসান। তবে সাকিবের সর্বনাশে কপাল খুলেছে ২৪ বছর বয়সী ডানহাতি এ পেসারের।

Advertisement

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, ‘তানজিম তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা ও অস্বস্তি অনুভব করছে। আজকের অনুশীলনে সে ভালো বোধ করেনি এবং শেষ ওয়ানডেতে খেলার জন্যও সে ফিট নয়।’

সোমবার চট্টগ্রামে সকাল ১০টায় শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ নির্ধারণী লড়াই। সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জিতে সিরিজে সমতা টানে সফরকারী শ্রীলংকা।

শেষ ওয়ানডেতে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, জাকের আলি অনিক ও হাসান মাহমুদ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!