শুক্রবার দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মালয়েশিয়ার ক্রীড়া ও যুব মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বড় আকারের ক্রীড়া ইভেন্ট আয়োজনের সামগ্রিক ব্যয় এই তহবিল মেটাতে পারবে না। এছাড়াও এই স্বল্প সময়সীমার মধ্যে এ আয়োজনের অর্থনৈতিক প্রভাব চিহ্নিত করা যায়নি।’
.png)
এর আগে আয়োজক হওয়ার প্রস্তাব থেকে সরে আসে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। এর পরেই মালয়েশিয়াকে আয়োজক হওয়ার প্রস্তাব দেওয়া হয়। কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) সহযোগী তহবিল হিসেবে মালয়েশিয়াকে ১২ কোটি ৬২ লাখ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল।
ব্যয় ও প্রস্তুতির সময়ের অভাব নিয়ে উদ্বেগের মধ্যে মালয়েশিয়ায় এ আয়োজন ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আয়োজক হিসেবে ভিক্টোরিয়ার প্রত্যাহার চতুর্বার্ষিক বহু–ক্রীড়া ইভেন্ট কমনওয়েলথ গেমসের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। এতে গেমসের সুবিধা এবং অব্যাহত প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন ওঠে।
গেমসে সাবেক ব্রিটিশ উপনিবেশ অন্তর্ভুক্ত দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত রয়েছে।