ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএল মাতিয়েও বিশ্বকাপ দলে জায়গা হবে না তাদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২০, ২৭ এপ্রিল ২০২৪
আইপিএল মাতিয়েও বিশ্বকাপ দলে জায়গা হবে না তাদের
ছবি- সংগৃহীত

আসন্ন টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আর দেড় মাসও বাকি নেই। বৈশ্বিক এই টুর্নামেন্টকে ঘিরে শুরু হয়েছে দলগুলোর ব্যস্ততা। যার মধ্যে অন্যতম দল গোছানোর কাজ। 

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপকে সামনে রেখে বেশিরভাগ দলই তাদের স্কোয়াড সাজিয়ে ফেলেছে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। ভারতীয় সংবাদমাধ্যগুলোর মতে, আইপিএল মাতাচ্ছেন এমন বেশকিছু তরুণ ক্রিকেটারকে বাদ দিয়েই গড়া হবে বিশ্বকাপের দল।

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১ মে এর মধ্যে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করতে হবে। যদি চোট কিংবা স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয় তা করতে হবে আগামী ২৫মে এর মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়ান পরাগ, মায়াঙ্ক যাদব, অভিষেক শর্মা, হর্ষিত রানার মতো তরুণরা এবারের আইপিএলে দুর্দান্ত খেলছে। তবে তাদের স্কোয়াডে সুযোগ দিতে নারাজ নির্বাচকরা। কারণ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে হুট করেই কাউকে নামিয়ে দিতে চাইছে না বোর্ড।

দেশটির বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তাদের (পরাগ, মায়াঙ্ক, অভিষেকদের) বিশ্বকাপে না খেলিয়ে আগে দ্বিপাক্ষিক সিরিজে খেলানো হবে। কারণ ভবিষ্যতের কথা মাথায় নিয়ে তাদের তৈরি করতে চায় বোর্ড। পাশাপাশি ২০১৩ সাল থেকে শিরোপা খরায় ভুগছে ভারত। তাই, শিরোপা জয়ের লক্ষ্যে এবারও অভিজ্ঞদের ওপরই ভরসা রাখতে চায় বিসিসিআই।

চলমান আইপিএলের লিগ পর্বের লড়াই শেষের পথে। এরপরই শুরু হবে প্লে-অফের লড়াই। বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ না থাকায় আইপিএল খেলেই সরাসরি বিশ্বকাপে নামবেন ভারতীয় ক্রিকেটাররা।

আগামী ৫ জুন বিশ্বকাপ মিশন শুরু হবে ভারতীয় ক্রিকেট দলের। যেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!