ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

খারাপ আচরণ করায় শিরোপা জিতেও বরখাস্ত কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১১, ১৮ মে ২০২৪
খারাপ আচরণ করায় শিরোপা জিতেও বরখাস্ত কোচ
মাসিমিলিয়ানো আলেগ্রি

ইতালিয়ান কাপ জয়ের দুইদিন পর কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে বরখাস্ত করেছে জুভেন্টাস। ম্যাচের একেবারে শেষ সময়ে ম্যাচ অফিসিয়ালের সঙ্গে খারাপ আচরণের জেরে লাল কার্ড দেখতে হয়েছিল আলেগ্রিকে। আর এতেই অভিজ্ঞ এই কোচের কপাল পুড়েছে।

এক বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইতালিয়ান কাপের ফাইনালের পর বিশেষ করে ঐ আচরণের জন্য ক্লাব উপলব্ধি করেছে এই ধরনের বিষয় ক্লাবের মূল্যবোধের সঙ্গে বেমানান।

ফাইনালে আটালান্টাকে ১-০ গোলে পরাজিত করে ১৫তম ইতালিয়ান শিরোপা ঘরে তুলেছে  জুভেন্টাস। ঐ ম্যাচের একেবারে শেষ মিনিটে ম্যাচ অফিসিয়ালের সঙ্গে আজে আচরনের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন আলেগ্রি।

Advertisement

পরবর্তীতে শিরোপা উদযাপনের সময় স্পোর্টিং পরিচালক ক্রিস্টিয়ানো গিউনতোলিকে অবজ্ঞা করে চলে যান আলেগ্রি। এরপর সংবাদ সম্মেলনে স্থানীয় দৈনিক টুটোস্পোর্টের প্রধান সম্পাদককে হুমকি দিয়ে কথা বলেন তিনি।

এরই মধ্যে এবারের গ্রীষ্মে আলেগ্রির স্থানে বোলোনিয়ার কোচ থিয়াগো মোত্তাকে নিয়োগ দেবার বিষয়টি নিয়ে জুভেন্টাসের মধ্যে জোড় গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু মৌসুমের দুই ম্যাচ বাকি থাকতেই চাকরি হারাতে হলো তাকে।

শেষ ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করা জুভেন্টাস এই মুহূর্তে সিরি আ লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। সোমবার তাদের প্রতিপক্ষ বোলোনিয়া। উভয় দলই ৬৭ পয়েন্ট করে সংগ্রহ করেছে।

এদিকে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল আলেগ্রির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সরাসরি লাল কার্ডের জন্য এমনিতেই আলেগ্রি দুই ম্যাচ নিষিদ্ধ হতেন। কিন্তু এখন ধারণা করা হচ্ছে তার শাস্তির মাত্রা হয়তো আরো বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!