ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-২০২৪

সেই দয়ালই এবার জয়ের নায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ১৯ মে ২০২৪
সেই দয়ালই এবার জয়ের নায়ক
যশ দয়াল

ভারতে চলছে জমজমাট আইপিএল। যেখানে টুর্নামেন্টের প্লে-অফে উঠতে চেন্নাইয়ের শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। যশ দয়ালকে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে মহেন্দ্র সিং ধোনি সেটি প্রায় করেই ফেলেছিলেন। তবে দয়ালের আগুনে বোলিংয়ে দুর্দান্ত জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ব্যাঙ্গালুরুর হয়ে শেষ ওভারটি করতে আসেন বাঁ-হাতি পেসার যশ দয়াল। যিনি গত আসরে রিঙ্কু সিংয়ের কাছে টানা পাঁচ ছক্কা হজম করেছিলেন শেষ ওভারে। তবে কি আবার ট্রাজিডির স্বীকার হতে যাচ্ছেন দয়াল! কিন্তু না। ধোনি ফিরলেন পরের বলেই।

ধোনির বিদায়ের পর ওভারের বাকি চার বলে তিনটি ডট বল দিয়ে আর মাত্র ১ রান দেন দয়াল। তাতেই স্বপ্ন ভঙ্গ হলো চেন্নাইয়ের, ব্যাঙ্গালুরু পৌঁছে যায় প্লে-অফে।

Advertisement

দয়াল গত আসরে খেলেছিলেন গুজরাট টাইটান্সের হয়ে। গতবার এক ম্যাচে গুজরাটের বিপক্ষে শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল ২৮ রান। দয়ালের করা ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে জয় তুলে নিয়েছিলেন কলকাতার ফিনিশার রিঙ্কু সিং।

এরপর নানা রকম ট্রল, সমালোচনা শুনতে হয়েছিল দয়ালকে। ট্রলের কারণে অসুস্থও হয়ে পরেছিলেন দয়াল। এবার ব্যাঙ্গালুরুকে প্লে-অফে তুলে পরিস্থিতি বদলে দিয়েছেন এই পেসার।

যার কাছে টানা পাঁচ বলে ছক্কা খেয়ে ক্যারিয়ারটাই শেষ হতে বসেছিল দয়ালের, সেই রিঙ্কুও দয়ালকে ভালোবাসা জানান। ইনস্টাগ্রাম স্টোরিতে দয়ালের ছবির সঙ্গে হাততালি ও স্যালুটের ইমোজি দিয়ে রিঙ্কু লিখেছেন, ‘সৃষ্টিকর্তার পরিকল্পনা এমনই ছিল।’

ব্যাঙ্গালুরুর হয়ে এদিন ফিফটি করা অধিনায়ক ফাফ ডু প্লেসি ম্যাচসেরার পুরস্কার নিতে নারাজ। তার মতে জয়ের পুরো কৃতিত্ব দয়ালের। ম্যাচটিতে ৪ ওভার বল করে ৪২ রানে ২ উইকেট নেন তিনি। তবে শেষ ওভারে ৭ রান দিয়ে এক উইকেট নিয়ে ব্যাঙ্গালুরুর জয়ের মূল নায়ক তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!