ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রয়োজনে আবার মাঠে নামতে চান গেইল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৭, ১৯ মে ২০২৪
প্রয়োজনে আবার মাঠে নামতে চান গেইল
ক্রিস গেইল। ছবি- সংগৃহীত

বাইশ গজের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। তাতে কি, ক্রিকেটের মেগা ইভেন্টে নিয়মিত হাজির হন ‘দ্য ইউনিভার্স বস’ খ্যাত এই ক্রিকেটার।

শনিবার আইপিএলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইকে হারিয়ে প্লে-অফের টিকিট পেয়েছে ব্যাঙ্গালুরু। আসরের শুরুটা ‘বাজে’ হলেও শেষ ছয় ম্যাচ জিতে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখেছেন কোহলি-ডু প্লেসিরা।

এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৮ রান করে ব্যাঙ্গালুরু। প্লে-অফে উঠতে হলে চেন্নাইকে ২০০ রানের মধ্যে আটকাতে হতো ব্যাঙ্গালুরুকে। সেটাই করে দেখান বোলাররা। স্বাগতিকরা জয় পায় ২৭ রানে।

Advertisement

এই জয়ের ফলে ব্যাঙ্গালুরুর পয়েন্ট হয় ১৪। চেন্নাইয়ের সমান পয়েন্ট হলেও নেট রানরেটের বিচারে প্রথম চার নিশ্চিত হয় কোহলিদের। শেষ ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনিদের।

আরসিবির এমন বিশেষ দিনে মাঠে উপস্থিত ছিলেন ক্লাবটির হল অব ফেইমের সদস্য ও সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইল। ইউনিভার্স বস খ্যাত এই উইন্ডিজ তারকা জানান, আরসিবির প্রয়োজনে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবেও মাঠে নামতে প্রস্তুত তিনি। 

ক্রিস গেইল বলেন, ‘আপনারা দেখতেই পাচ্ছেন জার্সি এখনো ফিট আছে। আরসিবির যদি প্রয়োজন হয় তাহলে আমি ইমপ্যাক্ট খেলোয়াড় হতেই পারি। সমর্থকদের এভাবে দেখাটা দারুণ। আরসিবি চিরকাল, আমি আজীবন আরসিবির সমর্থক থাকব।’

সাবেক এই ক্যারিবীয় ক্রিকেটার বলেন, ‘এখানে ফিরে আসাটা দারুণ, দুর্দান্ত সব স্মৃতি রয়েছে এখানে। আমার জন্য এই স্টেডিয়ামে থাকাটা বিশেষ কিছু। এটা ক্রিকেট খেলার জন্য সেরা জায়গা। আবহাওয়াটা দারুণ এবং সমর্থকরা আমার আরসিবি ক্যারিয়ারে বড় ভূমিকা রেখেছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!