ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কান্নায় ভেঙে পড়লেন রোনালদো, নেইমারের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪, ১ জুন ২০২৪
কান্নায় ভেঙে পড়লেন রোনালদো, নেইমারের উচ্ছ্বাস
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

কিংস কাপের ফাইনালে আল হিলালের কাছে শিরোপা খুইয়েছে আল নাসর। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটির ভাগ্য গড়িয়েছিল টাইব্রেকারে। তবে সেখানে ভাগ্যের সহায়তা পায়নি রোনালদোর দল। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে নাসরকে হারিয়ে শিরোপা উচ্ছ্বাস করেছে আল হিলাল। শিরোপা খুইয়ে মাঠেই কান্নায় ভেঙে পড়েন নাসরের পর্তুগিজ তারকা রোনালদো।

এ ম্যাচে সবকিছু ছাপিয়েছে দু’দলের শারীরিক শক্তি প্রদর্শন। যার জন্য রেফারিকে ৪০ বার ফাউলের বাঁশি বাজাতে হয়েছে। এর মধ্যে ১০টি হলুদ ও ৩টি লাল কার্ড দেখাতে হয় খেলোয়াড়দের। 

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে মাত্র ৯ মিনিটে আল হিলালকে এগিয়ে দেন আলেক্সেন্ডার মিত্রোভিচ। সুযোগ পেয়েও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি আল নাসর।

Advertisement

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামা আল নাসর ৫৬তম মিনিটে গোলরক্ষক ডেভিড ওসপিনার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয়। তবুও ৮৮তম মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান আয়মান ইয়াহিয়া। তার এক মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল হিলালের আল বুলাইহি, আর ৯০তম মিনিটে আরেকটি লাল কার্ড দেখেন হিলালের কদিলো কুলিবালি। 

নির্ধারিত সময়ে ম্যাচ গোল সমতায় থাকায় গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারের দ্বারস্থ হতে হয়। যেখানে কপাল পুড়েছে রোনালদোর আল নাসরের। ৫-৪ ব্যবধানে জিতে শিরোপা উচ্ছ্বাসে মাতে আল হিলাল।

উভয় দল ৭টি করে মোট ১৪টি শট করেন। যেখানে আল হিলাল ২টি থেকে গোল করতে ব্যর্থ হয় আর আল নাসর ৩টি থেকে গোল করতে ব্যর্থ হয়। আর ম্যাচ শেষে রোনালদোর কান্নার বিপরীতে আল হিলালের শিরোপা উৎসবে যোগ দিয়ে আনন্দে মাতেন নেইমার। 

শিরোপা উৎসবের একাধিক ছবি পোস্ট করে নেইমার সোশ্যাল মিডিয়ায় লিখেন, ‘অবিশ্বাস্য বছরের জন্য দলকে অভিনন্দন। আজ আবারো তোমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছ। এ বছরের শিরোপার জন্য ধন্যবাদ।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!