ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

রাত পোহালেই শুরু টি-২০ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৪, ১ জুন ২০২৪
রাত পোহালেই শুরু টি-২০ বিশ্বকাপ
ছবি- সংগৃহীত

অপেক্ষার পালা শেষ। রাত পোহালেই নবম টি-২০ বিশ্বকাপের পর্দা উঠবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জমজমাট টুর্নামেন্টে অংশ নেবে ২০ দল। এরই মধ্যে দুই দেশে পৌঁছে গেছে অংশগ্রহণকারী দলগুলো।

রোববার (২ জুন) বাংলাদেশ সময় ভোর থেকে শুরু হবে ২০ ওভারের ধুন্ধুমার লড়াইয়ের বিশ্ব আসর। আর ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে ২৯ দিনব্যাপী ৫৫ ম্যাচের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ৯ ভেন্যুতে গড়াবে এবারের বিশ্বকাপ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ভেন্যু ৩টি, গ্রান্ড প্রেইরি ছাড়া অন্য ২টি নাম নাসাউ ও সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক। 

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের ভেন্যুগুলো হলো- প্রভিডেন্স স্টেডিয়াম, কেনিংস্টন ওভাল, ভিভ রিচার্ডস স্টেডিয়াম, ব্রায়ান লারা স্টেডিয়াম, আরনস ভেল গ্রাউন্ড ও ড্যারেন সামি স্টেডিয়াম।

আসরের উদ্বোধনী ম্যাচে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-কানাডা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। 

একই দিনে ভিন্ন ম্যাচে মুখোমুখি হবে পাপুয়া নিউ গিনি ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি হবে রাত সাড়ে ৮টায়। ‘সি’ গ্রুপের এ ম্যাচটি গড়াবে গায়ানায়।

বিশ্বকাপের ২০ দল কে কোন গ্রুপে, চলুন দেখে নেয়া যাক-

গ্রুপ এ: যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

গ্রুপ বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান ও স্কটল্যান্ড।

গ্রপ সি: আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, উগান্ডা ও ওয়েস্ট ইন্ডিজ।

গ্রুপ ডি: বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল।

একনজরে দেখে নিন বিশ্বকাপের সময়সূচি-

বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। ছবি- সংগৃহীত

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!