ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

পাকিস্তানকে হারানোর নায়ক কে এই সৌরভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ৭ জুন ২০২৪
পাকিস্তানকে হারানোর নায়ক কে এই সৌরভ
পরিবারের সঙ্গে সৌরভ। ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের প্রথম বড় কোনো অঘটনের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। সহজ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে পাকিস্তান। এরপর থেকেই ম্যাচটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

এদিন পাকিস্তানকে সুপার ওভারে হারানোর পথে স্বাগতিকদের নায়ক হয়েছেন সৌরভ নেত্রাভালকার। সুপার ওভারে ১৮ রান তাড়া করতে নেমে স্রেফ ১২ রান দেন এই পেসার। দলকে দুর্দান্ত জয় উপহার দেওয়ার পর থেকে তাকে নিয়ে আলোচনা চলছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তার পরিচয় কি?

কে এই সৌরভ? পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওরাকলে চাকরিও করেন। মুম্বাইয়ে জন্ম নেয়া এই ক্রিকেটার একসময় খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও। এখন তিনিই যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ নায়কদের একজন হিসেবে প্রতিষ্ঠা করেছেন নিজেকে।

১৯৯১ সালে ভারতের মুম্বাইয়ে জন্ম হয় সৌরভের। ২০১০ বিশ্বকাপে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেন তিনি। যেকোনো উইকেটে পেস ও বাউন্স আদায় করে নিতে পারেন সৌরভ, খেলেন রঞ্জি ট্রফিতেও। কিন্তু ভারতে উপরে উঠার লড়াইয়ের সঙ্গে পেরে ওঠেননি।

২০১৫ সালে ভারত যেতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সৌরভ। পড়াশোনা শেষ করে চাকরি পান ওরাকলে। এরপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ক্রিকেটটাও চালিয়ে যান সৌরভ। দুটোই একসঙ্গে করে এখন তিনি যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাস গড়েছেন ক্রিকেটে।

পাকিস্তানের মতো শক্তিশালী দলকেকে হারানোর স্বাদ অবশ্য নতুন নয় সৌরভের জন্য। ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই ভারত হারায় পাকিস্তানকে। তখন সৌরভদের প্রতিপক্ষ দলের অধিনায়ক ছিলেন বাবর আজম। যিনি গতকালও নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানকে। কয়েক দিন পর সৌরভকে মুখোমুখি হতে হবে তার জন্মভূমি ভারতেরও।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!