নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেশসেরা অলরাউন্ডার সাকিবের প্রশংসা করে পোস্ট করেন মাশরাফী।
সেখানে ম্যাশ লেখেন, ‘আজ সাকিব আবার পুরো দলের দায়িত্ব নিয়ে দারুণ একটা ইনিংস খেলেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেছে। যার কারণে একটা বড় রান করা সম্ভব হয়েছে। সেই সাথে রিয়াদ এবং জাকের আলীর কথা বলতেই হবে। তারা দুজনও সিচুয়েশন অনুযায়ী যা দরকার ছিল সেটাই করেছে।’
.png)
তানজিম সাকিব, মুস্তাফিজ, তাসকিনেরও প্রশংসা করেছেন মাশরাফী। তিনি লেখেন, ‘বোলিংয়ে পুরো দল হিসাবে আবারও দারুণ পারফরম্যান্স। দিন দিন রিশাদ স্বস্তির জায়গা হয়ে উঠছে। মুস্তাফিজ ও তানজিম সাকিব অসাধারণ।’
তিনি আরো লেখেন, ‘তাসকিনের কথা আসলেই আলাদা করে বলা উচিৎ, বিগত দুই বছরে এই ফরম্যাটে বুমরাহর পর সম্ভবত সে বিশ্বের সেরাদের কাতারে। এই বিশ্বকাপ সত্যিই আমাদের জন্য বিশাল সুযোগ।’