ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শ্রীলংকাকে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৮, ১৮ জুন ২০২৪
শ্রীলংকাকে উড়িয়ে দিল বাংলাদেশ
ছবি- সংগৃহীত

জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্টে উড়ন্ত ফর্মে বাংলাদেশ নারী হকি দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত টানা তিন জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সিঙ্গাপুরে চলমান টুর্নামেন্টে মঙ্গলবার শ্রীলংকাকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে বাংলাদেশ তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে সবার শীর্ষে ওঠে গেল তারা। 

অনূর্ধ্ব-২১ দলের এই টুর্নামেন্টে নারী বিভাগে সাতটি দল অংশগ্রহণ করছে। শীর্ষ চার দল জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পাবে।

Advertisement

টানা তিন জয়ে বাংলাদেশ এশিয়া কাপ নিশ্চিত করার পথে জানিয়ে নারী দলের ম্যানেজার তারিক উজ জামান বলেন, ‘এই টুর্নামেন্টের শীর্ষ চার দল পরের ধাপে খেলার সুযোগ পাবে। টানা তিন জয় আমাদের চতুর্থ স্থান অনেকটাই নিশ্চিত।’

ম্যাচের দ্বিতীয় মিনিটেই রিয়া আফরিনের গোলে লিড নেয় বাংলাদেশ। এর দুই মিনিট পর শ্রীলংকার রাজাপাকসে দিলানী টানা দুই গোল করলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে শ্রীলংকা ২-১ স্কোরলাইনে এগিয়ে থেকে শেষ করে। 

দ্বিতীয় কোয়ার্টার পুরোটাই বাংলাদেশময়। নাদিরা ইমা ১৯তম মিনিটে বাংলাদেশের হয়ে সমতা আনেন। এরপর ২৪-২৮তম মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন অর্পিতা পাল। থাইল্যান্ডের বিপক্ষেও তিনি জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছিলেন।

অর্পিতা ঝড়ের পরপরই সোনিয়া খাতুন আরেকটি গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ৫ গোল আদায় করে ৬-২ স্কোরলাইন করে। 

তৃতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে অর্পিতা আরেকটি গোল করেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে বাংলাদেশ ৭-২ গোলের বড় জয় পায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!