ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

শতরান পেরোলো ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৬, ২৪ জুন ২০২৪
শতরান পেরোলো ক্যারিবীয়রা
ছবি- সংগৃহীত

চলমান টি-২০ বিশ্বকাপের বাঁচা-মরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে নিয়মিত বিরতিতে ৬ উইকেট হারিয়ে শতরান পেরিয়েছে ক্যারিবীয়রা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ১৬ ওভারে ছয় উইকেটে ১০৩ রান।

অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে সুপার টস জিতে উইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কাইল মেয়ার্স ও শাই হোপ।

Advertisement

থিতু হওয়ার আগেই এ জুটিতে আঘাত হানেন মার্কো জানসেন। এতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হোপ (০)।

পরে উইকেটে আসেন নিকোলাস পুরান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তার উইকেট ঝুলিতে ভরেন এইডেন মার্করাম। তার ঘূর্ণিতে টুর্নামেন্টে উড়তে থাকা পুরান সাজঘরের পথ ধরেন ১ রানেই।

শুরুর ধাক্কা সামলে দলের হাল ধরে কাইল মেয়ার্স ও রস্টন চেজ জুটি। তাদের ব্যাট থেকে আসে ৮১ রান। তবে শামসির ঘূর্ণিতে সাজঘরে ফিরলে ভেঙে যায় এ জুটি।

এরপর বাইশ গজে আসেন উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। থিতু হওয়ার আগেই উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলের রানের চাকা সচল রাখেন চেজ। সেই সঙ্গে নিজের ব্যক্তিগত অর্ধশতকও তুলে নিয়েছেন এই ব্যাটার। যদিও ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি। শামসির ঘূর্ণিতে ৪২ বলে ৫২ করে থেমেছেন তিনি।

পরে উইকেটে আসেন আকিল হোসেন। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন আন্দ্রে রাসেল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!