ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

সেমিফাইনালে খেলা প্রসঙ্গে যা বললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৫, ২৪ জুন ২০২৪
সেমিফাইনালে খেলা প্রসঙ্গে যা বললেন সাকিব
সাকিব আল হাসান

চলমান টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। মঙ্গলবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে।

অস্ট্রেলিয়া ও ভারতের কাছে টানা দুই হারের কারণে বিশ্বকাপের সেমিতে উঠার পথ কঠিন হয়ে গেছে  বাংলাদেশের। তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে টাইগারদের সেমিতে খেলার সুযোগ তৈরি হয়েছে।

অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল। প্রথমত, ভারতের কাছে বড় ব্যবধানে হারতে হবে অস্ট্রেলিয়াকে। এরপর আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। তাহলেই সেমিফাইনালের সুযোগ তৈরি হবে টাইগারদের।

Advertisement

গাণিতিকভাবে এখনো বাংলাদেশের সেমিফাইনালে উঠার সুযোগ থাকলেও, ভিন্ন চিন্তা ঘুরছে সাকিব আল হাসানের মনে। আফগানিস্তানের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে টুর্নামেন্ট শেষ করতে চান তিনি।

সাকিব বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি না ভারতের কাছে হারের পর আমাদের সেমিফাইনালে খেলার আর কোন সুযোগ আছে। তবে এটুকু  বলতে পারি, শেষ ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট  শেষ করার জন্য আমাদের সামনে এটি ভালো সুযোগ।’

তিনি আরো বলেন, ‘আমরা এই টুর্নামেন্টটি ভালোভাবে শেষ করতে চাই। আমাদের আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে। তারা খুবই ভালো দল। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!