শনিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা। আর খেলা দেখাবে নাগরিক টিভি।
এর আগে কুড়ি ওভারের বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
.png)
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, অন-ফিল্ড আম্পায়ার হিসেবে এবারের ফাইনালে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলব্রো। চতুর্থ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার রড টাকারকে।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। এই প্রথম আইসিসি ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপে কোন আসরের ফাইনালে উঠলো প্রোটিয়ারা। অপর সেমিতে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে দশ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় ভারত।
এর আগে, ২০০৭ ও ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে খেলেছিলো টিম ইন্ডিয়া। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মেন ইন ব্লুজরা।