ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ব্যাঙ্গালুরুর মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে

অবসর নিয়ে ফের মাঠে ফিরছেন দীনেশ কার্তিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪০, ১ জুলাই ২০২৪
অবসর নিয়ে ফের মাঠে ফিরছেন দীনেশ কার্তিক
দীনেশ কার্তিক। ছবি- সংগৃহীত

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে ক্রিকেটকে বিদায় বলেছেন দীনেশ কার্তিক। অবসর নেয়ার পর আবারো ক্রিকেটে ফিরতে হচ্ছে তাকে। তবে ক্রিকেটার হিসেবে নয়, এবার তাকে দেখা যাবে কোচের ভূমিকায়।

আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলেছেন কার্তিক। তবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে তার সময়টা দারুণ কেটেছে। তামিল নাড়ুর এই কিক্রেটারও আরসিবির প্রতি কৃতজ্ঞ। তারই প্রতিদান হিসেবে তাকে দলটির ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সোমবার সকালে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ব্যাঙ্গালুরু। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, ‘আমাদের রক্ষককে প্রতিটি অর্থেই স্বাগত জানাই, দীনেশ কার্তিক, সম্পূর্ণ নতুন অবতারে আরসিবিতে ফিরে এসেছেন। ব্যাঙ্গালুরুর পুরুষ দলের মেন্টর ও ব্যাটিং কোচ হবেন ডিকে।

Advertisement

তারা আরো লিখেছে, ‘মানুষটাকে ক্রিকেট থেকে বের করে দিতে পারেন কিন্তু ক্রিকেট তাকে কখনো বের করে দিতে পারবে না! সমস্ত ভালোবাসায় তাকে আগলে রাখুন, ১২তম আর্মি ম্যান!’ সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও জুড়ে দেওয়া হয়েছে পোস্টটিতে।’

ব্যাঙ্গালুরুর নতুন দায়িত্বে কেমন করবেন সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটার, এখন সেটাই দেখার বিষয়। যদিও সেই উত্তর পেতে আইপিএলের নতুন আসরের জন্য অপেক্ষা করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!