ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
টেলিগ্রাফে প্রকাশিত প্রস্তাবিত সূচি

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস, বাংলাদেশের ম্যাচ কবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১১, ৮ জুলাই ২০২৪
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস, বাংলাদেশের ম্যাচ কবে
ছবি- সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরটির আয়োজকের দায়িত্ব পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরুর বেশ আগেভাগেই ফাঁস হয়েছে সূচি।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ভারতে। ৫০ ওভারের সেই টুর্নামেন্টের মাঝেই চূড়ান্ত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরে অংশ নেয়া আট দল। 

ক’দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠায় আয়োজক দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। রোববার জনপ্রিয় ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে ঐ প্রস্তাবিত সূচি প্রকাশ করেছে। 

Advertisement

টেলিগ্রাফের প্রকাশিত সূচিতে দেখা যায় আগামী ১৯ ফেব্রুয়ারি আট দলের এই টুর্নামেন্টের পর্দা উঠবে। করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। 

লাহোর ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। 

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। শেষ চারের ম্যাচগুলো করাচি এবং রাওয়ালপিন্ডিতে আগামী ৫ এবং ৬ মার্চ অনুষ্ঠিত হবে।  লাহোরে ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির। 

আইসিসির মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে বসে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেবার ভারতকে হারিয়ে শিরোপ ঘরে তুলেছিল পাকিস্তান। এবার নিজেদের মাটিতেই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে তারা।

টেলিগ্রাফে প্রকাশিত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাবিত সূচি: 

তারিখ    ম্যাচ    ভেন্যু
১৯ ফেব্রুয়ারি    পাকিস্তান বনাম নিউজিল্যান্ড    করাচি
২০ ফেব্রুয়ারি    বাংলাদেশ বনাম ভারত    লাহোর
২১ ফেব্রুয়ারি    আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা    করাচি
২২ ফেব্রুয়ারি    অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড    লাহোর
২৩ ফেব্রুয়ারি    নিউজিল্যান্ড বনাম ভারত    লাহোর
২৪ ফেব্রুয়ারি    পাকিস্তান বনাম বাংলাদেশ    রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি    আফগানিস্তান বনাম ইংল্যান্ড    লাহোর
২৬ ফেব্রুয়ারি    অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা    রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি    বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড    লাহোর
২৮ ফেব্রুয়ারি    আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া    রাওয়ালপিন্ডি
১ মার্চ                পাকিস্তান বনাম ভারত                        লাহোর
২ মার্চ                দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড    রাওয়ালপিন্ডি

৫ মার্চ                সেমিফাইনাল: টিবিসি বনাম টিবিসি    করাচি
৬ মার্চ                সেমিফাইনাল: টিবিসি বনাম টিবিসি    রাওয়ালপিন্ডি
৯ মার্চ                 ফাইনাল: টিবিসি বনাম টিবিসি    লাহোর

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: আইসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!