[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪
প্যারিস অলিম্পিকের প্রথম রেকর্ড লিমের দখলে
ছবি- সংগৃহীত
আগামী ২৬ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে প্যারিস অলিম্পিকের। এর একদিন আগে শুরু হয়েছে অ্যার্চার ইভেন্ট। যেখানে প্রথম রেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার নারী তীরন্দাজ লিম শিহিয়োন।
নারীদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ৬৯৪ পয়েন্ট স্কোর করে এ রেকর্ড গড়েন ২১ বছর বয়সি তীরন্দাজ। দারুণ এ কীর্তির পথে দুই স্বদেশীর কীর্তিকে টপকে গেছেন লিম শিহিয়োন।
এর আগে ২০২০ সালে টোকিওতে গড়া আন শানের অলিম্পিক রেকর্ড (৬৮০) এবং ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে কাং চেইয়োংয়ের গড়া বিশ্ব রেকর্ড (৬৯২) ভেঙ্গে দেন দক্ষিণ কোরিয়ান এ তীরন্দাজ।
.png)
লিম শিহিয়োনের ব্যক্তিগত ইভেন্টে রেকর্ড গড়ার দিনে দলগত রেকর্ডও গড়েছে দক্ষিণ কোরিয়া। ২ হাজার ৪৬ পয়েন্ট স্কোর গড়েছে দক্ষিণ কোরিয়ান দল। যা দেশটির অলিম্পিক দলগত ইভেন্টের রেকর্ড স্কোর।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!