ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডাকাতির কবলে মেসির সতীর্থ, খোয়ালেন অর্থ কোটির সম্পদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২৮, ২৫ জুলাই ২০২৪
ডাকাতির কবলে মেসির সতীর্থ, খোয়ালেন অর্থ কোটির সম্পদ
ছবি- সংগৃহীত

ফ্রান্সের প্যারিসে বসেছে অলিম্পিক গেমস। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরটি শুরু হয়নি। তবে ফুটবল ও রাগবির মতো ইভেন্ট মাঠে গড়িয়েছে। যেখানে মরক্কোর বিপক্ষে নাটকীয় হার হজম করতে হয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ ফুটবল দলকে।

এর আগে মাঠের বাইরেও একটি বাজে পরিস্থিতিতে পড়েছেন বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য থিয়েগো আলমাদা। ডাকাতির কবলে পড়েছেন তিনি, যেখানে প্রায় ৬৪ লাখ টাকার সম্পদ হারিয়েছেন বলে জানা গেছে।

মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝেড়েছেন আর্জেন্টিনার অলিম্পিক (অনূর্ধ্ব-২৩) দলের হাভিয়ের মাশ্চেরানো। এ সময় তিনি আলমাদার ডাকাতির শিকার হওয়ার ঘটনা প্রথম সামনে আনেন। ফরাসি ওয়েবসাইট বিএফএমটিভি’র বরাতে এই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

Advertisement

এ নিয়ে আর্জেন্টাইন কোচ মাশ্চেরানো বলেন, ‘গতকাল যখন তারা অনুশীলন করছিল, তখন ডাকাতির শিকার হয়েছি আমরা। এই অলিম্পিক গেমস, কোনো প্রতিবেশি দেশের টুর্নামেন্ট নয়, এমনটা মানা যায় না। থিয়েগো আলমাদা তারা ঘড়ি, আংটি সবকিছু হারিয়েছে। এটি অলিম্পিক গেমসেই ঘটেছে! অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি।’ এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরই আজ ভোরে অলিম্পিক গেমসের ম্যাচে নেমেছিল আলবিসেলেস্তেরা।

টিওয়াইসি স্পোর্টস বলছে, ডাকাতির ঘটনায় ৫০ হাজার ইউরো (প্রায় ৬৪ লাখ টাকা) সমমানের স্বর্ণালঙ্কার খোয়া গেছে। তবে ফুটবলারদের রুমের দরজা-জানালা ভেঙে প্রবেশের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে ফরাসি ওয়েবসাইটটি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!