ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলিম্পিকে আর্জেন্টিনার প্রথম সোনা, যা লিখলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪৭, ১ আগস্ট ২০২৪
অলিম্পিকে আর্জেন্টিনার প্রথম সোনা, যা লিখলেন মেসি
ছবি- সংগৃহীত

প্যারিস অলিম্পিক ছেলেদের সাইক্লিংয়ের বিএমএক্স ফ্রি-স্টাইলে সোনা জিতেছেন আর্জেন্টিনার হোসে মালিনগো তোরেস গিল। চলমান অলিম্পিকে এটিই আর্জেন্টিনার প্রথম স্বর্ণ পদক।  

বিএমএক্স ফ্রি-স্টাইলে ৯৪.৮২ স্কোর নিয়ে সোনা জিতেছেন গিল। যা ইভেন্টটিতে অলিম্পিকের নতুন রেকর্ড। এতেই এমন কীর্তি পর থেকেই নানা অঙ্গন থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছিলেন তোরেস। তবে সম্ভাব্য সবচেয়ে বড় শুভেচ্ছা বার্তাটাও তিনি পেয়ে গেছেন এরই মধ্যে। 

ফুটবল জগতে বিশ্বের অন্যতম মহাতারকা লিওনেল মেসি নিজের ইন্সটাগ্রামে তোরেস গিলের পদক জয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘অভিনন্দন ক্র্যাক! এই সোনা অনেক উপভোগ করো।’

Advertisement

বিএমএক্স ফ্রি-স্টাইলে দুবার সাইক্লিং প্রদর্শন করেন তোরেস। যেখানে প্রথমবারেই সোনা জয়ের দাবীদার হয়ে গিয়েছিলেন তিনি। ৯৪.৮২ স্কোর যা  অলিম্পিকের ইতিহাসের সর্বোচ্চ। 

এদিকে একই ইভেন্টে ৯৩.৯১ স্কোর নিয়ে রুপা গ্রেট ব্রিটেনের জিতেছেন কিয়েরান রেইলি এবং ৯৩.৭৬ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের আন্তোনি জিয়ানজিয়ান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!