ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

মায়ের আক্ষেপ ৪০ বছর পর ঘোচাল মেয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৯, ২ আগস্ট ২০২৪
মায়ের আক্ষেপ ৪০ বছর পর ঘোচাল মেয়ে
ছবি- সংগৃহীত

সময়ের ব্যবধান প্রায় ৪০ বছর। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলতে এসেছিলেন জিল হর্সটেড নামে ১৭ বয়সী কানাডার এক কিশোরী। সেই আসরে সাঁতার ইভেন্টের ২০০ মিটার বাটারফ্লাইয়ে নিজ দেশকে প্রতিনিধিত্ব করলেও কোনো পদক পাননি। নবম হয়েই শেষ করতে হয়েছিল অলিম্পিক যাত্রা। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত প্রতিযোগিতায় পদক জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে যায় জিলের। আর কালে বিবর্তনে হারিয়ে যায় তার নামটিও।  

যে স্বপ্ন পূরণ করতে পারেননি জিল, ৪০ বছর পর সেই অপূর্ণতা পূরণ করলেন তার মেয়ে। কাকতালীয়ভাবে মেয়ের বয়সটাও এখন ১৭। মা যেখানে নবম হয়েছিলেন, মেয়ে সেখানে জিতেছেন স্বর্ণ পদক। আর সেই কিশোরী মেয়েটির নাম সামার ম্যাকিনটোশ। আর এজন্যই তাকে দ্বিতীয় প্রজন্মের অলিম্পিয়ান হিসেবে আখ্যা দিচ্ছেন অনেকে।

নিজের অপূর্ণতা মেয়ে পূরণ করার পর উল্লাসে মেতে উঠেন মা জিল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন মেয়েকে। আর পদক জয়ের পর মেয়ে সামার তার মা জিল সম্পর্কে বলেন, ‘২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জিততে পারা আমার জন্য দুর্দান্ত একটা অর্জন। কারণ এই ইভেন্টে আমার মাও অংশ নিয়েছিলেন। তাই তার সঙ্গে আনন্দের মুহূর্তটা ভাগাভাগি করে নিয়েছি। অসাধারণ একটা মুহূর্ত।’

Advertisement

প্যারিসে অলিম্পিকে নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন সামার। তার সময় লেগেছ মাত্র ২ মিনিট ৩.৩ সেকেন্ড। প্রতিযোগিতায় যা তার দ্বিতীয় স্বর্ণ পদক জয়। সব মিলিয়ে নিজের তৃতীয় পদক জিতলেন তিনি।

অলিম্পিক সাঁতারে নতুন রেকর্ড ম্যাকিনটোশেরঅলিম্পিক সাঁতারে নতুন রেকর্ড ম্যাকিনটোশের। রেকর্ডের বিষয়ে তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য ছিল। যা নিয়ে আমি অনেক খুশি। এটা আবার রিপ্লে দেখব। আমি মনে করি ফিনিশিং কিছুটা অদ্ভুত ছিল। তবে আমি কখনেই সেরা সময় নিয়ে খুব একটা চিন্তা করিনি, বিশেষত সাঁতার চলাকালে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!