শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে টুর্নামেন্টে অংশ নিতে উড়োজাহাজ ঢাকা ছেড়ে যাবে। বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় সাফে ‘এ’গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও শ্রীলংকা। ‘বি’গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও ভুটান। আসরে অংশ নিচ্ছে না পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
.png)
২০ আগস্ট শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২২ আগস্ট তাদের প্রতিপক্ষ নেপাল। ম্যাচ দুটি বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে মাঠে গড়াবে। প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল হবে ২৫ ও ২৬ আগস্ট। ফাইনালের লড়াইটা ২৬ আগস্ট, ম্যাচ শুরুর সময় বিকেল ৫টা ৪৫ মিনিট। সবগুলো ম্যাচের ভেন্যু দশরথ রঙ্গশালা স্টেডিয়াম।
টুর্নামেন্টকে সামনে রেখে গত বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলের ম্যানেজার খন্দকার রকিবুল ইসলাম, প্রধান কোচ এ কে এম মারুফুল হক এবং খেলোয়াড় মিরাজুল ইসলাম ও শাকিল আহাদ তপু এতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দল-
গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ, মো. আসিফ, ইসমাইল হোসেন মাহিন।
সেন্টার ব্যাক: ইমরান খান, মোহাম্মদ আজিজুল হক অনন্ত, পারভেজ আহমেদ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রাজিব হোসেন, রুস্তম ইসলাম দুখু মিয়া, কামাচি মারমা আকে।
মিডফিল্ডার: আসাদুল ইসলাম সাকিব, আশরাফুল হক আসিফ, মোহসিন আহমেদ, হোসেন মোহাম্মদ আরিয়ান।
সেন্ট্রাল মিডফিল্ডার: চন্দন রায়, ইফতিখার হোসেন, আসাদুল মোল্লা।
ফরোয়ার্ড: রাব্বি হোসেন রাহুল, রাজু আহমেদ জিসান, ইফতাসাম রহমান জিদান, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মইন।