গত বছরের ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে এস্তেভাওর অভিষেক হয়। এখন পর্যন্ত দলটির হয়ে ২৫ ম্যাচে তার গোলসংখ্যা ৫টি। প্রতিভা ও সামর্থ্যের প্রমাণ দিয়ে এরই মধ্যে নজর কাড়া এই ফুটবলারের বয়স ১৮ বছর হলেই চেলসিতে যোগ দেবেন ।
এস্তেভাওয়ের মতো প্রথমবার জাতীয় দলে জায়গা পেয়েছেন ২৩ বর্ষী উইঙ্গার লুইজ হেনরিক। স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিস থেকে এ বছর তিনি নিজ দেশের বোতাফোগোতে যোগ দেন।
.png)
চোট থেকে সেরে না ওঠায় নেইমারের দলে ফেরার অপেক্ষা বাড়ছে। দলে নেই বার্সেলোনা তারকা রাফিনহা। এ ছাড়া আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লিও স্কোয়াডে নেই
আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এর চার দিন পর তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
ব্রাজিল দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার, বেন্তো, এডেরসন
ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো,গিলহার্ম আরানা, ওয়েন্ডেল, বেরাল্ডো, মার্কুইনহস, এডের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহেস।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারাস, গারসন, জোয়াও গোমেজ লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: রদ্রিগো, এনড্রিক, ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভো, লুইজ হেনরিক, পেদ্রো, সাভিনহো।