চলতি বছর টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী কোচ দ্রাবিড়ের ছেলে সামিত সম্প্রতি কর্ণাটকে ক্যারিয়ারের প্রথম সিনিয়র টুর্নামেন্ট মহারাজা টি-২০ ট্রফি খেলেছেন। মাইসুরু ওয়ারিয়র্সের জার্সিতে তিনি আসরটিতে খেলেছিলেন।
১৮ বর্ষী এই মিডল অর্ডারে ব্যাটার ৭ ইনিংসে ১১৪ স্ট্রাইক রেটে ৮২ রান করেছিলেন। নির্বাচকরা যেদিন ভারতের অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করেছিল, সেদিন মাইসুরু ওয়ারিয়র্সের টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার কথা ছিল।
.png)
চার দিনের ফরম্যাটের টুর্নামেন্ট এ বছর কোচবিহার ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সামিত। আটম্যাচে তিনি ৩৬২ রান করেন এবং স্লো মিডিয়াম পেসে ১৬ উইকেট নেন।
ভারতীয় যুবারা ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। এরপরে চেন্নাইতে ৩০ সেপ্টেম্বর এবং ৭ অক্টোবর শুরু হবে দুটি চার দিনের ম্যাচ।